ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি জিরানী জব্দ, গ্রেপ্তার ২; মূল হোতা শাহিন পলাতক গোমস্তাপুরে মোটরসাইকেলের ভেতরে লুকিয়ে রাখা মাদক এসকাফ সিরাপসহ আটক ১ ১৬ বিজিবির অভিযানে:গোমস্তাপুর সিমান্তে ৯৮ বোতল ইস্কাফ সিরাপ ও মোটরসাইকেলসহ আটক-১ চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিষ্টি তুলতুল পুলিশ সুপারের নির্দেশনায় গোমস্তাপুর থানায় ২৫ প্রকারের বৃক্ষরোপণ জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিনের বিদায়ী সংবর্ধনা রহনপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করে এলাকাবাসীর দুর্ভোগ দূর করলেন বিএনপি নেতা আশরাফুল হক জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক

গোমস্তাপুরে মোটরসাইকেলের ভেতরে লুকিয়ে রাখা মাদক এসকাফ সিরাপসহ আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মোটরসাইকেলের বডি ও এয়ার ফিল্টারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে মাদক পরিবহনের সময় ২০ বোতল নিষিদ্ধ এক্সকাফ সিরাপসহ এক পেশাদার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি ১৬০ সিসির টিভিএস অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলও জব্দ করা হয়। বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে গোমস্তাপুর থানার চৌডালা ইউনিয়নের চর উদয়নগর গ্রামের চৌডালা ব্রিজসংলগ্ন টোলপ্লাজার সামনে চেকপোস্ট পরিচালনার সময় তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের দানিয়ালগাছি গ্রামের মো. রবিউল ইসলাম ও মোছা. জের বানুর ছেলে মো. রুবেল আলী (২৯)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে একটি লাল রঙের টিভিএস অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: নবাবগঞ্জ-ল-১১-৬৫৩৯) থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলের তেলের ট্যাংকের সাইড কভারের ভেতর এবং এয়ার ফিল্টারের ফাঁকা স্থানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০ বোতল অবৈধ এক্সকাফ (Codeine Phosphate & Triprolidine Hydrochloride) সিরাপ উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে সিরাপ ও মোটরসাইকেলটি জব্দ করা হয়। পুলিশের তথ্যমতে, সিডিএমএস (CDMS) যাচাই করে দেখা গেছে, আটক রুবেল আলীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চোরাচালান, চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ দাবি করেছে।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(ক)/৩৮ ধারায় একটি মামলা (মামলা নং-৩৬, তারিখ: ২৯ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোমস্তাপুরে মোটরসাইকেলের ভেতরে লুকিয়ে রাখা মাদক এসকাফ সিরাপসহ আটক ১

আপডেট সময় : ০৪:৩৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬