ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে জেলা রাজস্ব প্রশাসনের ক্রিকেট টুর্নামেন্টে ৯ উইকেটের জয় শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ২৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশে অর্ধগলিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত হয়নি চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী গোমস্তাপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ ভোলাহাটে চারশ’ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী আটক বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাচালক গুরুতর আহত সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণকাজে প্রাচীর ধস, আহত ৪ ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণকাজে প্রাচীর ধস, আহত ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চলমান ড্রেন নির্মাণকাজের সময় প্রাচীর ধসে চার শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে শহরের শান্তি মোড় থেকে অধির ন্যাংড়া মোড় পর্যন্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, শান্তি মোড় থেকে অধির ন্যাংড়া মোড় পর্যন্ত ড্রেন নির্মাণের কাজ গত ৩০ জুলাই শুরু করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। শুক্রবার বিকেলে ড্রেন নির্মাণের জন্য মাটি খননের সময় খননস্থলের পাশের একটি প্রাচীর হঠাৎ ধসে পড়ে। এতে সেখানে কর্মরত চার শ্রমিক চাপা পড়ে আহত হন। স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন।আহতরা হলেন— পারভেজ, রবিউল,সিদ্দিক ও আলমগীর। তাদের সবার বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে। ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন হওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণকাজে প্রাচীর ধস, আহত ৪

আপডেট সময় : ১২:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬