ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি ৫টি ইউনিয়নের পাঁচ হাজার মানুষ, বন্ধ ২৮ শিক্ষাপ্রতিষ্ঠান বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভোলাহাটে চারশ’ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​মো:সামিরুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

​চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারশ’ বোতল স্কাফ সিরাপসহ মোহাম্মদ তহুরুল (৩০) ও মো. রেজাউল (৪০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
​১ আগস্ট ২০২৬ ইং তারিখ দুপুর অনুমান ১টা ১৫ মিনিটের সময় ভোলাহাট থানাধীন দলদলি ইউনিয়নের ঘাইবাড়ি গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘাইবাড়ি গ্রামের মাদক ব্যবসায়ী মোহাম্মদ তহুরুলের (পিতা- মৃত শরিফুল ইসলাম শরীফ) বাড়ির ভেতরে থাকা অটো চার্জার গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় বিশেষ কায়দায় অটো রিকশার চালকের সিটের নিচে রক্ষিত অবস্থায় মোট ৪০০ (চারশত) বোতল মাদকদ্রব্য জাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪ (চার) লক্ষ টাকা। এ সময় হাতেনাতে অটোচালক তহুরুলসহ অপর মাদক ব্যবসায়ী মো. রেজাউলকে (পিতা- সাইফুদ্দিন মাস্টার) আটক করা হয়।
​এই বিষয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল বারিক জানান,
আটককৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এছাড়া এই চক্রের সাথে জড়িত অন্যান্য পলাতক মাদক ব্যবসায়ীদের গ্রেফতারেও চেষ্টা অব্যাহত রয়েছে।
​এ বিষয়ে ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলাহাটে চারশ’ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ১২:৪৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬