ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি ৫টি ইউনিয়নের পাঁচ হাজার মানুষ, বন্ধ ২৮ শিক্ষাপ্রতিষ্ঠান বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস সফল করতে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ সফলভাবে পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় শহরের টাউন ক্লাবে এ সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। এতে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে গৃহীত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের প্রস্তুতি। এ সময় সভাপতির বক্তব্যে গোলাম জাকারিয়া বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে পালনের জন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সভায় কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং আগামী ৫ আগস্টের সকল কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস সফল করতে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি সভা

আপডেট সময় : ১১:৪৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬