ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান বিরলে অবৈধভাবে মজুত ১,৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ৪ ব্যবসায়ীকে শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ বজ্রপাত রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএমডিএর তালগাছ রোপণ কর্মসূচি মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার নিয়োগে জালিয়াতির অভিযোগ, তদন্তে মিলেছে অসংগতি স্বাক্ষর জাল ও রেজুলেশনে গরমিল, একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই

দিনাজপুরের বালুয়াডাঙ্গায় মাদকের ভয়াবহ বিস্তার: প্রতিকার চেয়ে পুলিশ সুপারের কাছে এলাকাবাসীর আবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুস সালাম, ​দিনাজপুর প্রতিনিধি:

​দিনাজপুর পৌরসভা ১০ নং ওয়ার্ড পশ্চিম বালুয়াডাঙ্গা (হঠাৎপাড়া) এলাকায় মাদকদ্রব্যের ব্যাপক বিস্তারে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবিতে জেলা পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করে আবেদন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

​মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) দুপুর ১২টায় বালুয়াডাঙা হঠাৎপাড়া মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দারা দিনাজপুর পুলিশ প্রশাসন বরাবরে এ লিখিত আবেদন জানানো হয়।

​আবেদন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্রের মাধ্যমে পশ্চিম বালুয়াডাঙ্গা (হঠাৎপাড়া) এলাকার ঘরে ঘরে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, হেরোইন এবং টাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের মাদক কেনাবেচা ও সেবন চলছে। দিন-রাত সমানতালে বহিরাগত মাদকসেবীরা এলাকায় আনাগোনা করায় স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাদকসেবীদের বেপরোয়া আড্ডার কারণে এলাকায় চুরি ও ছিনতাইসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ এবং চরম ঝুঁকির মুখে পড়ছে কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয় যুবসমাজ। মাদক কারবারিদের ভয়ভীতি ও হুমকির মুখে সাধারণ মানুষ মুখ ফুটে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
​এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল হালিম (বিসিএস) বলেন, মাদকের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদেরকে সোচ্চার হতে হবে। মাদক প্রতিরোধে পুলিশ প্রশাসন সবসময় আপনাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবে। মাদক ব্যবসায়ীরা যতই কৌশলী ও শক্তিশালী হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি মাদক প্রতিরোধে এলাকাবাসীকে বিভিন্ন কৌশল শিখিয়ে দেন এবং তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।

​এলাকার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে জরুরি পুলিশি টহল বৃদ্ধি এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত সাঁড়াশি অভিযান চালিয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জেলা পুলিশ প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিনাজপুরের বালুয়াডাঙ্গায় মাদকের ভয়াবহ বিস্তার: প্রতিকার চেয়ে পুলিশ সুপারের কাছে এলাকাবাসীর আবেদন

আপডেট সময় : ১২:০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬