ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান বিরলে অবৈধভাবে মজুত ১,৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ৪ ব্যবসায়ীকে শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ বজ্রপাত রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএমডিএর তালগাছ রোপণ কর্মসূচি মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার নিয়োগে জালিয়াতির অভিযোগ, তদন্তে মিলেছে অসংগতি স্বাক্ষর জাল ও রেজুলেশনে গরমিল, একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই

শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় ড. সাইমুম পারভেজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় শিবগঞ্জ পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় তিনি পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন। সভায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান। এ সময় ড. সাইমুম পারভেজ বলেন, জনগণের দোরগোড়ায় আরও উন্নত ও কার্যকর সেবা পৌঁছে দিতে পৌরসভার সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি শিবগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি জনসেবার মান আরও উন্নত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় ড. সাইমুম পারভেজ

আপডেট সময় : ১২:১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬