ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার নিয়োগে জালিয়াতির অভিযোগ, তদন্তে মিলেছে অসংগতি স্বাক্ষর জাল ও রেজুলেশনে গরমিল, একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে ফেরত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সমন্বিত পরিষ্কার অভিযান পদ্মায় নৌকা ডুবি: শিশুসহ ১০ জনকে উদ্ধার করল বিএসএফ, নিখোঁজ ১ ডেঙ্গু প্রতিরোধে প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতার আহ্বান জেলা প্রশাসকের বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার আহবায়ক কমিটি গঠন ​ ডেঙ্গু বাড়ার জন্য ঠিকাদারদের দায়ী করলেন বিএনপি নেতা ওবায়েদ পাঠান

চাঁপাইনবাবগঞ্জে পরিবহন মালিকদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা, নিরাপদ সড়ক নিশ্চিতকরণে যৌথ উদ্যোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:০২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে জেলা বাস, ট্রাক, মাইক্রো ও অ্যাম্বুলেন্স মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভা করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
আলোচনা সভায় সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, যাত্রী হয়রানি রোধ, জরুরি রোগী পরিবহনে অ্যাম্বুলেন্সের নির্বিঘ্ন চলাচল এবং দূরপাল্লার যানবাহনের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও জনসেবার মান উন্নয়নে জেলা পুলিশ এবং পরিবহন মালিক সমিতি সমন্বিতভাবে কাজ করবে—এ মর্মে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়। এসময় জেলা বাস, ট্রাক, মাইক্রো ও অ্যাম্বুলেন্স মালিক সমিতির প্রতিনিধিদের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) ইয়াসির আরাফাতসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সুপার বলেন, জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং পরিবহন খাতের সেবার মান উন্নয়নে জেলা পুলিশ সবসময় পরিবহন সংশ্লিষ্টদের পাশে থেকে সমন্বিতভাবে কাজ করে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে পরিবহন মালিকদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা, নিরাপদ সড়ক নিশ্চিতকরণে যৌথ উদ্যোগ

আপডেট সময় : ১২:৫৭:০২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬