ঢাকা ১১:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি ৫টি ইউনিয়নের পাঁচ হাজার মানুষ, বন্ধ ২৮ শিক্ষাপ্রতিষ্ঠান বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মদ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে ৪ বোতল বিদেশি মদ ও ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক দুইটি অভিযান পরিচালনা করেন।
প্রথম অভিযানে সোমবার (৩ আগস্ট) রাত ৮টা ৫৫ মিনিটে সদর মডেল থানাধীন নবাবগঞ্জ পৌরসভার টোল প্লাজার পাশে শিল্পকলা একাডেমির গেটের সামনে থেকে ৪ বোতল ROYAL STAG মদসহ দুর্জয় মন্ডল (২০) ও হৃদয় মন্ডল (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন বিনপাড়া এলাকায়। দ্বিতীয় অভিযানে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টা ৫৫ মিনিটে মালবাগডাঙ্গা এলাকায় নিজ বাড়ির সামনে থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাকির হোসেন (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ইনচার্জ একরামুল হোসাইন জানান , মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানাতে আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মদ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০২:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬