ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার নিয়োগে জালিয়াতির অভিযোগ, তদন্তে মিলেছে অসংগতি স্বাক্ষর জাল ও রেজুলেশনে গরমিল, একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে ফেরত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সমন্বিত পরিষ্কার অভিযান পদ্মায় নৌকা ডুবি: শিশুসহ ১০ জনকে উদ্ধার করল বিএসএফ, নিখোঁজ ১ ডেঙ্গু প্রতিরোধে প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতার আহ্বান জেলা প্রশাসকের বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার আহবায়ক কমিটি গঠন ​ ডেঙ্গু বাড়ার জন্য ঠিকাদারদের দায়ী করলেন বিএনপি নেতা ওবায়েদ পাঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবসে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, র‍্যালি ও দোয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। বুধবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয় জেলা পুলিশ। সকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুড অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে ফুড অফিস প্রাঙ্গণে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মো. হাসান তারেক, ডিআইও-১, ডিএসবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহা আলম মোল্লা, সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং নতুন প্রজন্মের কাছে তাদের অবদানের ইতিহাস তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।” অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শহীদদের আদর্শ ধারণ করে দেশ গঠন ও উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুলাই গণঅভ্যুত্থান দিবসে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, র‍্যালি ও দোয়া

আপডেট সময় : ০২:১৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬