ঢাকা ১১:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি ৫টি ইউনিয়নের পাঁচ হাজার মানুষ, বন্ধ ২৮ শিক্ষাপ্রতিষ্ঠান বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির কারখানায় অভিযান, ৮ জনের কারাদণ্ড ও জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সরলা ফুলতলা এলাকায় অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদনের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় পরিবেশ দূষণের দায়ে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৯টা থেকে বুধবার (৫ আগস্ট) রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউশনের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।
অভিযানকালে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর উপায়ে ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদনের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক আবু সাঈদের প্রসিকিউশনের ভিত্তিতে ৮ জনকে ১ থেকে ৩ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদের কারাদণ্ড এবং ১০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া নেসকো-১-এর সহযোগিতায় কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যাতে পুনরায় অবৈধ কার্যক্রম পরিচালনা করা না যায়। অভিযানে সদর মডেল থানা পুলিশের দুটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ জানান , পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির কারখানায় অভিযান, ৮ জনের কারাদণ্ড ও জরিমানা

আপডেট সময় : ০১:৫৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬