ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‎পালংখালীতে মাদক ও চোরাচালানবিরোধী সামাজিক সংগঠন ‘প্রত্যয়’-এর ৬ সদস্যের প্রাথমিক কমিটি গঠিত। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই স্বাক্ষরে প্রকাশিত কমিটি বাতিল রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জের দুই পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে জাতীয় ঐক্যমত প্রয়োজন: ড. সাইমুম পারভেজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: মোঃ মাহমুদুল হাসান

শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে জাতীয় ঐক্যমত প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

তিনি বলেন,গুম,খুন ও নির্যাতনের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের বিচার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে এবং সেই বাংলাদেশ হতে হবে পরিবেশবান্ধব।

বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সাইমুম পারভেজ বলেন,জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে নিজের দেশের স্বার্থের চেয়ে পাশের দেশের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। ভবিষ্যতে দেশের স্বার্থকে সর্বাগ্রে রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে,শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিউর রহমান,শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নয়ন মিয়া,শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম,শিবগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার,শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ শাহিন আক্তার,শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব,শিবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নাহিদুজ্জামান সুমন,জুলাইযোদ্ধা আল বশরী সোহান,সাইমুন সাদাবসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে জাতীয় ঐক্যমত প্রয়োজন: ড. সাইমুম পারভেজ

আপডেট সময় : ০২:১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬