ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে বিভিন্ন জলাশয়ে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১টি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

গোমস্তাপুরে কৃষকের তিন বিঘা জমির রোপণ করা ধান উপড়ে ফেলার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের জোত রামদাস মৌজায় এক কৃষকের প্রায় তিন বিঘা জমির রোপণ করা ধান রাতের আঁধারে উপড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, জমিটির মালিক রমজান আলী দীর্ঘ প্রায় আট বছর ধরে জমিটি ভোগদখল করে চাষাবাদ করে আসছেন। গত সোমবার গভীর রাতে কে বা কারা তার তিন বিঘা জমিতে রোপণ করা ধান উপড়ে ফেলে। পরদিন সকালে স্থানীয় লোকজন জমিতে গিয়ে ধান উপড়ে ফেলা অবস্থায় দেখতে পেয়ে রমজান আলীকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিজের কষ্টের ফসল নষ্ট হয়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন রমজান আলী। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় তিনি গোমস্তাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোমস্তাপুরে কৃষকের তিন বিঘা জমির রোপণ করা ধান উপড়ে ফেলার অভিযোগ

আপডেট সময় : ০২:১৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬