ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে বিভিন্ন জলাশয়ে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১টি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ০৩জন আসামীসহ ৫৬টি চোরাই মোবাইল আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: মোঃ মাহমুদুল হাসান

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৫৬টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেলসহ ০৩ জন চোরাকারবারীকে আটক করেছে।

সোমবার (১০ আগস্ট) রাত ০৯:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র সোনামসজিদ বিওপি হতে ০১টি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৫ হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামস্থ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহলদল ০৩জন আসামী যথাক্রমে (ক) মোঃ সানাউল্লাহ (২৮), পিতা-মোঃ সহিমুদ্দিন (খ) মোঃ হারুন-অর-রশিদ (১৯), পিতা- মোঃ আবু সায়েদ (গ) মোঃ ইয়াসিন আলী (১৯), পিতা- মৃতঃ আশরাফুল ইসলাম, সকলের গ্রাম- শিয়ালমারা, পোষ্ট- সোনামসজিদ, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে ভারতীয় ৫৬টি বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেলসহ (Pulsar 150cc) আটক করতে সক্ষম হয়েছে।

আটককৃত চোরাই মোবাইল গুলোর বাজার মূল্য প্রায় ২৮ লক্ষ টাকা।

বিজিবি কর্তৃক আটককৃত আসামীসহ মোবাইল ফোন এবং মোটরসাইকেলটি মামলা করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন,বিজিবি সকল প্রকার চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে সীমান্ত এলাকায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ০৩জন আসামীসহ ৫৬টি চোরাই মোবাইল আটক

আপডেট সময় : ০৮:২৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬