ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে বিভিন্ন জলাশয়ে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১টি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

চরাঞ্চলের ইউনিয়নগুলো নিয়ে ‘দিয়াড় উপজেলা’ গঠনের উদ্যোগ নেওয়া হবে: এমপি নূরুল ইসলাম বুলবুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের ইউনিয়নগুলোকে নিয়ে পৃথক ‘দিয়াড় উপজেলা’ গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। মঙ্গলবার (১১ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শিবিরের হাট এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং সার্বিক নাগরিক সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এ লক্ষ্যে দিয়াড় অঞ্চলের ইউনিয়নগুলোকে নিয়ে একটি পৃথক উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চরাঞ্চলের মানুষ নানা ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের নানা সমস্যা রয়েছে। পৃথক উপজেলা গঠন করা গেলে প্রশাসনিক সেবা আরও সহজে মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে এবং এ অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিকল্পিত উন্নয়ন করা যাবে।
পথসভায় তিনি চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। একই সঙ্গে এলাকার উন্নয়ন এবং নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক দুরুল হোদা, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, সুন্দরপুর ইউনিয়ন জামায়াতের আমীর দেলোয়ার হোসেন, সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইখতিয়ার উদ্দীন শাহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চরাঞ্চলের ইউনিয়নগুলো নিয়ে ‘দিয়াড় উপজেলা’ গঠনের উদ্যোগ নেওয়া হবে: এমপি নূরুল ইসলাম বুলবুল

আপডেট সময় : ০২:৩২:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬