ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান বিরলে অবৈধভাবে মজুত ১,৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ৪ ব্যবসায়ীকে শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ বজ্রপাত রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএমডিএর তালগাছ রোপণ কর্মসূচি মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার নিয়োগে জালিয়াতির অভিযোগ, তদন্তে মিলেছে অসংগতি স্বাক্ষর জাল ও রেজুলেশনে গরমিল, একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই

নাচোলে বর্ষাকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে নাচোল রেল স্টেশন ফুটবল ক্লাবের আয়োজনে ১২ আগস্ট ‘বর্ষাকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মো. মনিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ড. মু. মিজানুর রহমান বলেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং তারা সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে। শিক্ষার্থী ও তরুণদের উদ্দেশে তিনি বলেন, “খেলাধুলার মাধ্যমে শরীর ও মন ভালো থাকে ঠিকই, তবে শিক্ষার্থীদের প্রথম ও প্রধান কাজ হচ্ছে মনোযোগ দিয়ে পড়াশোনা করা। শিক্ষার আলোতেই এক একটি সুনাগরিক গড়ে ওঠে।”তিনি পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত খেলাধুলা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় আয়োজক, খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাচোলে বর্ষাকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৫৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬