ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি ৫টি ইউনিয়নের পাঁচ হাজার মানুষ, বন্ধ ২৮ শিক্ষাপ্রতিষ্ঠান বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ফুটপাতের পেঁয়াজু খেয়ে ৯ শিক্ষার্থী অসুস্থ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: মোঃ মাহমুদুল হাসান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটপাতের দোকান থেকে পেঁয়াজু খেয়ে ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে গুরুতর অসুস্থ সাতজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকদের সঙ্গে বাড়িতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীরা জানায়,প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে তারা বিদ্যালয়ে আসে। টিফিনের সময় বিদ্যালয়ের সামনে একটি ফুটপাতের দোকান থেকে নয়জন শিক্ষার্থী পেঁয়াজু কিনে খায়। কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে সাতজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বর্তমানে সাত শিক্ষার্থী হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা বলেন,খাবারে ভেজাল বা খাদ্যদূষণের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে। অসুস্থ হওয়ার পরপরই তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রহমতুল্লাহ বলেন, প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কামুক্ত। তবে সতর্কতার জন্য চিকিৎসাধীন রেখে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে ফুটপাতের পেঁয়াজু খেয়ে ৯ শিক্ষার্থী অসুস্থ

আপডেট সময় : ০১:০০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬