ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি ৫টি ইউনিয়নের পাঁচ হাজার মানুষ, বন্ধ ২৮ শিক্ষাপ্রতিষ্ঠান বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত লোডশেডিং ও বিদ্যুৎ বিলের প্রতিবাদে মোমবাতি হাতে অবস্থান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে মোমবাতি হাতে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জেলা সদর উপজেলার শান্তিমোড়ে ‘সর্বস্তরের ছাত্র-জনতা, চাঁপাইনবাবগঞ্জ’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় অংশগ্রহণকারীরা মোমবাতি হাতে নিয়ে অতিরিক্ত লোডশেডিং বন্ধ, বিদ্যুৎ সংকট নিরসন এবং সহনীয় বিদ্যুৎ বিল নিশ্চিত করার দাবি জানান। কর্মসূচিতে ‘এত এত লোডশেডিং, মানি না মানবো না’, ‘জনগণের অধিকার ফিরিয়ে দাও সরকার’, ‘বিদ্যুতের অধিকার বুঝিয়ে দাও সরকার’, ‘জ্বালানির অধিকার বুঝিয়ে দাও সরকার’, ‘গরমে মানুষ মরে, সরকার কী করে?’—সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস, জুলাই যোদ্ধা মো. হাসান আলী, এনসিপি চাঁপাইনবাবগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মাসুম আলী, জুলাই যোদ্ধা ও সাবেক সমন্বয়ক আল বসরী সোহান, বৈষম্যবিরোধী আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মো. বায়োজীদ জীবনসহ জুলাই যোদ্ধারা। বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জে যে মাত্রায় লোডশেডিং হচ্ছে, তা আর ধৈর্য ধরে সহ্য করা সম্ভব নয়। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ, শিশু, শিক্ষার্থী, ব্যবসায়ী ও কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভোগান্তিতে পড়ছেন। এর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা। তারা বলেন, ‘ডিজিটাল বাংলায় খাম্বা আছে, কারেন্ট নাই’—এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। যেখান থেকেই হোক, চাঁপাইনবাবগঞ্জে পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। বক্তারা দ্রুত বিদ্যুৎ সংকট মোকাবিলা করে চাঁপাইনবাবগঞ্জকে নিরবচ্ছিন্ন, ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি অতিরিক্ত লোডশেডিং ও বিদ্যুতের অস্বাভাবিক বিলের সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত লোডশেডিং ও বিদ্যুৎ বিলের প্রতিবাদে মোমবাতি হাতে অবস্থান

আপডেট সময় : ০৪:০০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬