ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি ৫টি ইউনিয়নের পাঁচ হাজার মানুষ, বন্ধ ২৮ শিক্ষাপ্রতিষ্ঠান বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোমস্তাপুরে ডাকাতের রামদার কোপে ভ্যানচালক, ফুসফুসে গুরুতর জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক ভ্যানচালককে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আহত রাজপতি (৩৫) নামে ওই ভ্যানচালকের ফুসফুস কেটে যাওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের পুষকুনি এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাজপতি ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের নামো মুশরীভুজা বিন্দুপাড়া গ্রামের ওকিলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজপতি ভ্যান চালিয়ে শিবগঞ্জ উপজেলা থেকে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। পথে পুষকুনি এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। একপর্যায়ে তারা রামদা দিয়ে তাঁর পিঠে কোপ দেয়। এতে গুরুতর আহত হয়ে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত রাজপতিকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করেন। চিকিৎসকরা জানান, কোপের আঘাতে তাঁর ফুসফুস কেটে গেছে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, একজন ভ্যানচালককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তাঁর ভ্যানটি উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহীতে রেফার করেন।
ওসি আরও বলেন, ঘটনাটি ছিনতাই নাকি পূর্বপরিকল্পিত হামলা—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোমস্তাপুরে ডাকাতের রামদার কোপে ভ্যানচালক, ফুসফুসে গুরুতর জখম

আপডেট সময় : ০৫:২৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬