ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান বিরলে অবৈধভাবে মজুত ১,৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ৪ ব্যবসায়ীকে শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ বজ্রপাত রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএমডিএর তালগাছ রোপণ কর্মসূচি মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার নিয়োগে জালিয়াতির অভিযোগ, তদন্তে মিলেছে অসংগতি স্বাক্ষর জাল ও রেজুলেশনে গরমিল, একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই

গোমস্তাপুরে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের উদ্যোগে উঠান বৈঠক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে থানা পুলিশের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হোগলা নুহু বাজারে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার ইনচার্জ নুরে আলম। এতে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। উঠান বৈঠকে চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদক ও জঙ্গিবাদ নির্মূল, সন্ত্রাস ও কিশোর গ্যাং দমন, বাল্যবিয়ে, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়। এ সময় পুলিশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে আস্থার সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কোনো অপরাধ বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে তা দ্রুত পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের আহ্বান জানানো হয়।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, গোমস্তাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবু বক্কার, ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য আনজারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ। বৈঠকে সাধারণ মানুষকে অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়, “পুলিশকে তথ্য দিন, সেবা নিন।” জরুরি প্রয়োজনে বা কোনো অপরাধমূলক তথ্য জানাতে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের ০১৩২০-১২৫৬২১ এবং ডিউটি অফিসারের ০১৩২০-১২৫৬২৬ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। গোমস্তাপুর থানা পুলিশের এ ধরনের জনমুখী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোমস্তাপুরে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের উদ্যোগে উঠান বৈঠক

আপডেট সময় : ০২:১৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬