ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‎পালংখালীতে মাদক ও চোরাচালানবিরোধী সামাজিক সংগঠন ‘প্রত্যয়’-এর ৬ সদস্যের প্রাথমিক কমিটি গঠিত। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই স্বাক্ষরে প্রকাশিত কমিটি বাতিল রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জের দুই পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গোমস্তাপুর সীমান্তে ৫৬০ বোতল ইস্কাফ সিরাপ আটক করেছে ১৬ বিজিবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনস্থ চাড়ালডাংগা বিওপির টহল দলের বিশেষ অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৫৬০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য) এবং একটি ইঞ্জিন চালিত নসিমন গাড়ী আটক করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) আনুমানিক ১৬:৪৫ ঘটিকায় এই অভিযান পরিচালিত হয়।

​বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনস্থ চাড়ালডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল কুদ্দুস-এর নেতৃত্বে গোমস্তাপুর থানার অন্তর্গত মাধাইপুর মোড় নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চোরাকারবারিরা বিওপির টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৬০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি ইঞ্জিন চালিত নসিমন গাড়ী জব্দ করা হয়।

​উদ্ধারকৃত মাদকদ্রব্য ও যানবাহন গোমস্তাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

​সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং যেকোনো ধরনের চোরাচালান দমনে বিজিবির সর্বাত্মক অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোমস্তাপুর সীমান্তে ৫৬০ বোতল ইস্কাফ সিরাপ আটক করেছে ১৬ বিজিবি

আপডেট সময় : ০২:১৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬