ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়োগে জালিয়াতির অভিযোগ, তদন্তে মিলেছে অসংগতি স্বাক্ষর জাল ও রেজুলেশনে গরমিল, একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে ফেরত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সমন্বিত পরিষ্কার অভিযান পদ্মায় নৌকা ডুবি: শিশুসহ ১০ জনকে উদ্ধার করল বিএসএফ, নিখোঁজ ১ ডেঙ্গু প্রতিরোধে প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতার আহ্বান জেলা প্রশাসকের বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার আহবায়ক কমিটি গঠন ​ ডেঙ্গু বাড়ার জন্য ঠিকাদারদের দায়ী করলেন বিএনপি নেতা ওবায়েদ পাঠান পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা ধ্বংসের ক্রাশ প্রোগ্রাম পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালানোর চেষ্টা স্বামী আটক।

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন – ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল ৯টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য পক্ষ চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো: মুসা জঙ্গী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এন এম ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জেলার মৎস্য উৎপাদন আরও বাড়াতে জলাশয় সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই মৎস্যচাষের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ ও মাছের প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ শিকার বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। আলোচনা সভা শেষে জেলার সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আগামী ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন সচেতনতামূলক ও মৎস্যসম্পদ উন্নয়নমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন – ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

আপডেট সময় : ০২:১৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬