শিবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন
- আপডেট সময় : ০২:২১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোঃ মাহমুদুল হাসান
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,শিবগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার।
এতে উপস্থিত ছিলেন,শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ শাহিন আক্তারসহ অন্যরা।
পরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় তিনজন মৎস্যচাষীর মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। এর আগে পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
