ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‎পালংখালীতে মাদক ও চোরাচালানবিরোধী সামাজিক সংগঠন ‘প্রত্যয়’-এর ৬ সদস্যের প্রাথমিক কমিটি গঠিত। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই স্বাক্ষরে প্রকাশিত কমিটি বাতিল রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জের দুই পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

শিবগঞ্জে নির্মাণাধীন কালভার্টে পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি মধ্যবাজার এলাকার সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০) এবং একই এলাকার জমির উদ্দিনের ছেলে আবুল হায়াত (৩৫)। তারা দুজনই ট্রাকের শ্রমিক হিসেবে কাজ করতেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিউর রহমান জানান, কানসাটে ট্রাকে শ্রমিকের কাজ শেষ করে ভোরে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি বালিয়াদিঘির উদ্দেশে ফিরছিলেন হাবিবুর রহমান ও আবুল হায়াত। পথে মুসলিমপুর এলাকায় অসাবধানতাবশত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে যায়। এতে তারা গুরুতর আহত হন।
পরে পথচারীরা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিবগঞ্জে নির্মাণাধীন কালভার্টে পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট সময় : ০১:১৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬