ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি ৫টি ইউনিয়নের পাঁচ হাজার মানুষ, বন্ধ ২৮ শিক্ষাপ্রতিষ্ঠান বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বদিউজ্জামান রাজাবাবু 
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলাদা পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোারে উপজেলার মুসলিমপুর ও দুপুরে কানসাট এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোরের দুর্ঘটনায় নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের জমির উদ্দীনের ছেলে আবু হায়াত ও সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান। এদের মধ্যে আবুল হায়াত ট্রাকের হেলপার (চালকের সহকারী) ও হাবিবুর রহমান ট্রাকের শ্রমিক হিসেবে কাজ করতে। অন্যদিকে দুপুরের দুর্ঘটনায় মারা যান- শিবগঞ্জ উপজেলার শেখটোলা মহল্লার এরফান আলীর ছেলে আসাদ আলী ও জাফর আলীর ছেলে জাবের আলী।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর ৫ টার দিকে হায়াত ও হাবিবুর কাজ শেষে শিবগঞ্জ উপজেলার কানসাট থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তাদের দ্রুত গতির মোটরসাইকেলটি শিবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কের একটি নির্মাণাধীন কালভার্টে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অন্যদিকে দুপুরে শিবগঞ্জের কানসাট এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা যান আসাদ ও জাফর। একটি ট্রাককে অতিক্রম (ওভারটেক) করতে গিয়ে বিপরীতদিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় নিহতদের মোটর সাইকেলের। এতে ঘটনাস্থলেই মারা যান আসাদ। হাসপাতালে নেওয়ার পথে মারা যান জাবের।

শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আনিছুর রহমান বলেন, ভোরে নিহত হায়াত ও হাবিবুরের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরের মৃত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০১:২২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬