ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‎পালংখালীতে মাদক ও চোরাচালানবিরোধী সামাজিক সংগঠন ‘প্রত্যয়’-এর ৬ সদস্যের প্রাথমিক কমিটি গঠিত। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই স্বাক্ষরে প্রকাশিত কমিটি বাতিল রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জের দুই পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ চুনু (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার (১৮ আগস্ট) সদর মডেল থানাধীন পাঠানপাড়া ফুড অফিস সংলগ্ন মহানন্দা ডিজিটাল সাইন নামের প্রেসের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ শাকিল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কুথোনীপাড়ার মোঃ তসলিমের ছেলে মোঃ চুনুকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সদর মডেল থানার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন জানান , গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে মাদক সংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়ার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৪১:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬