ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার নিয়োগে জালিয়াতির অভিযোগ, তদন্তে মিলেছে অসংগতি স্বাক্ষর জাল ও রেজুলেশনে গরমিল, একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে ফেরত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সমন্বিত পরিষ্কার অভিযান পদ্মায় নৌকা ডুবি: শিশুসহ ১০ জনকে উদ্ধার করল বিএসএফ, নিখোঁজ ১ ডেঙ্গু প্রতিরোধে প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতার আহ্বান জেলা প্রশাসকের বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার আহবায়ক কমিটি গঠন ​ ডেঙ্গু বাড়ার জন্য ঠিকাদারদের দায়ী করলেন বিএনপি নেতা ওবায়েদ পাঠান পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা ধ্বংসের ক্রাশ প্রোগ্রাম

চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়ার নীরব মহামারী প্রতিরোধে আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব ও এর নীরব মহামারী প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. মুসা জঙ্গী। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির সহজলভ্যতার সুযোগ নিয়ে তরুণ ও যুবসমাজের একটি অংশ অনলাইনভিত্তিক বিভিন্ন ধরনের জুয়ায় জড়িয়ে পড়ছে। এর ফলে ব্যক্তি ও পরিবার আর্থিক ক্ষতির পাশাপাশি সামাজিক ও মানসিক নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। অনলাইন জুয়ার বিস্তার বর্তমানে সমাজে একটি নীরব মহামারীর রূপ নিচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও আইনানুগ ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অনলাইন জুয়ার বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়ার নীরব মহামারী প্রতিরোধে আলোচনা সভা

আপডেট সময় : ১১:৫১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬