গোমস্তাপুরে জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ী শাহাদাত আলম রিয়াসকে সংবর্ধনা
- আপডেট সময় : ০২:০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা
কৃতী সন্তান শাহাদাত আলম (রিয়াস)-কে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজিত ব্যাডমিন্টন একক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করায় তাঁকে এই সম্মাননা জানানো হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।গোমস্তাপুর ‘উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, রাইসুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা, পারভেজ হোসেন,উপজেলা একাডেমিক সুপারভাইজার আসমা আক্তারসহ , ক্রীড়া সংগঠক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় সফলতার সাথে গোমস্তাপুরের নাম উজ্জ্বল করায় শাহাদাত আলমের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথিবৃন্দ। তাঁর এই সাফল্য এলাকার যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। তাঁরা রিয়াসের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
