ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‎পালংখালীতে মাদক ও চোরাচালানবিরোধী সামাজিক সংগঠন ‘প্রত্যয়’-এর ৬ সদস্যের প্রাথমিক কমিটি গঠিত। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই স্বাক্ষরে প্রকাশিত কমিটি বাতিল রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জের দুই পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

শিবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানের ভেতর থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানিক দল।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১১টা ৪৫ মিনিটে শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বেড়িবাঁধ সংলগ্ন ফাঁসিতলা মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র‍্যাব সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি দল। এ সময় আমবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি সুটারগান, একটি বুলেট, দুটি হাসুয়া, বোমা তৈরির গানপাউডার ১ কেজি ৮৫০ গ্রামসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মামলার বাদী এসআই (নিঃ) আখতারুজ্জামান। র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব আলামত উদ্ধার করেন। র‍্যাব জানায়, উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

আপডেট সময় : ০২:০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬