ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‎পালংখালীতে মাদক ও চোরাচালানবিরোধী সামাজিক সংগঠন ‘প্রত্যয়’-এর ৬ সদস্যের প্রাথমিক কমিটি গঠিত। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই স্বাক্ষরে প্রকাশিত কমিটি বাতিল রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জের দুই পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

শিবগঞ্জে জামায়াত নেতা মাওলানা আনোয়ারুল ইসলামের ইন্তেকাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার শিবগঞ্জ উপজেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা ওলামা বিভাগের সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আনোয়ারুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢোরবোনা গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা আবুজার গিফারী ও সেক্রেটারি অধ্যাপক আবু বকর। এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা আনোয়ারুল ইসলামের ইন্তেকালে তারা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মী এবং সমাজের একজন সম্মানিত ব্যক্তি। তাঁর ইন্তেকালে ইসলামী আন্দোলন একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারিয়েছে। শোকবার্তায় আরও বলা হয়, মাওলানা আনোয়ারুল ইসলাম ছাত্রজীবন থেকেই ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং ছাত্রজীবনে তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ মহকুমা শাখার সভাপতির দায়িত্বও পালন করেন। পরবর্তীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যুক্ত হয়ে ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন। তারা বলেন, আল্লাহ তাআলা যেন মরহুম মাওলানা আনোয়ারুল ইসলামকে ক্ষমা করে দেন, তাঁর সব নেক আমল কবুল করেন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। মরহুম মাওলানা আনোয়ারুল ইসলামের জানাযার নামাজ সন্ধ্যা ৬ টায় নয়ালাভাঙ্গা ধরবোনা গোরস্তানে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার এবং ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন তারা। মহান আল্লাহ মরহুমকে তাঁর রহমতের চাদরে আবৃত করুন এবং পরিবারকে সবরে জামীল দান করুন—এ কামনা করেন জামায়াত নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিবগঞ্জে জামায়াত নেতা মাওলানা আনোয়ারুল ইসলামের ইন্তেকাল

আপডেট সময় : ১০:৪১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬