ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান বিরলে অবৈধভাবে মজুত ১,৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ৪ ব্যবসায়ীকে শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ বজ্রপাত রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএমডিএর তালগাছ রোপণ কর্মসূচি মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার নিয়োগে জালিয়াতির অভিযোগ, তদন্তে মিলেছে অসংগতি স্বাক্ষর জাল ও রেজুলেশনে গরমিল, একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই

চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় শহরের পৌর পার্ক মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক মো. তসিকুল ইসলাম তসির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জারিফ তুহিন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম সমাপ্ত, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব মো. দুরুল হুদা, গোমস্তাপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আনারুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ কৃষকরাও অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, একসময় বরেন্দ্র অঞ্চলে পানির অভাবে জমিতে এক ফসল উৎপাদন হতো। ১৯৯২ সালে তৎকালীন বিএনপি সরকার ও বেগম খালেদা জিয়ার উদ্যোগে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে গভীর নলকূপ স্থাপনের ফলে এক ফসলি জমিতে তিন ফসল উৎপাদনের সুযোগ সৃষ্টি হয়েছে। বক্তারা আরও অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে যেসব এলাকায় ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ছিলেন না, সেসব এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তারা বলেন, তারেক রহমান প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চান। চাঁপাইনবাবগঞ্জের কৃষি খাতে বরাদ্দ ও কৃষকদের উন্নয়ন নিয়েও সমাবেশে আলোচনা করা হয়। বক্তারা বিগত সরকারের সময়ে ব্যাংক খাতে অনিয়ম ও বিপুল ঋণের অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে বর্তমান সরকারের কৃষকদের জন্য ঋণ মওকুফসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। সমাবেশে বক্তারা জানান, পর্যায়ক্রমে কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হবে। তারা কৃষক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি আগামী দিনে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।পরে শান্তিপূর্ণভাবে কৃষক সমাবেশ শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:২৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬