ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান বিরলে অবৈধভাবে মজুত ১,৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ৪ ব্যবসায়ীকে শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ বজ্রপাত রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএমডিএর তালগাছ রোপণ কর্মসূচি মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার নিয়োগে জালিয়াতির অভিযোগ, তদন্তে মিলেছে অসংগতি স্বাক্ষর জাল ও রেজুলেশনে গরমিল, একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ ড্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর চতুর্থ দিনের ম্যাচে সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলা দলের মধ্যকার খেলা গোলশূন্য ড্র হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। উভয় দলই একাধিকবার পাল্টা আক্রমণের চেষ্টা করলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ০-০ গোলে ম্যাচটি ড্র হয়। ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য সদর উপজেলা দলের ৬ নম্বর জার্সিধারী খেলোয়াড় শ্রী জয় কুমারকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। ম্যাচটি উপভোগ করতে জেলা স্টেডিয়ামের গ্যালারিতে বিপুলসংখ্যক দর্শক ও ফুটবলপ্রেমীর উপস্থিতি দেখা যায়। দীর্ঘদিন পর জেলায় বড় পরিসরে ফুটবল আয়োজনকে ঘিরে তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
খেলা দেখতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু, সদস্য মো. তৌফিকুল ইসলাম তোফা, শেখ মোহাম্মদ ফরিদসহ সংশ্লিষ্টরা। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, চাঁপাইনবাবগঞ্জের যৌথ আয়োজনে এবং এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে এ টুর্নামেন্ট। আয়োজকরা জানান, স্থানীয় ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করা এবং তরুণ প্রজন্ম, যুবক, কিশোর ও শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর খেলাধুলার পরিবেশে সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে যুবসমাজকে মাঠমুখী করে মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে কার্যক্রম অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা আশা করছেন, ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে এবং তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ ড্র

আপডেট সময় : ০৪:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬