ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান বিরলে অবৈধভাবে মজুত ১,৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ৪ ব্যবসায়ীকে শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ বজ্রপাত রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএমডিএর তালগাছ রোপণ কর্মসূচি মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার নিয়োগে জালিয়াতির অভিযোগ, তদন্তে মিলেছে অসংগতি স্বাক্ষর জাল ও রেজুলেশনে গরমিল, একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

অপরাধমুক্ত ও নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে জেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্থাপন করা হয়েছে ৩২টি অত্যাধুনিক AI-সক্ষম CCTV ক্যামেরা। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে সার্বক্ষণিক নজরদারি আরও জোরদার হবে। সোমবার (২৪ আগস্ট) আনুষ্ঠানিকভাবে AI-সক্ষম CCTV ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করা হয়। নতুন এই প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে অপরাধ শনাক্তকরণ, সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ এবং সংঘটিত অপরাধের দ্রুত তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কার্যকরভাবে কাজ করতে পারবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা পরিষদ প্রশাসক মোঃ হারুনুর রশিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এন এম ওয়াসিম ফিরোজ।
সংশ্লিষ্টরা জানান, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং জনগণের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে জেলার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা সম্ভব। AI-সক্ষম ক্যামেরাগুলো অপরাধ প্রতিরোধের পাশাপাশি অপরাধ সংঘটিত হলে দ্রুত তথ্য সংগ্রহ ও তদন্তে সহায়ক ভূমিকা রাখবে।
প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে আরও নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। “নিরাপত্তায় প্রযুক্তি, অপরাধ দমনে দৃঢ়তা—নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ আমাদের অঙ্গীকার।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন

আপডেট সময় : ০৪:৫৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬