ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি ৫টি ইউনিয়নের পাঁচ হাজার মানুষ, বন্ধ ২৮ শিক্ষাপ্রতিষ্ঠান বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দিনাজপুরে বিএডিসির গুদাম থেকে ৩২৭ টন সার বিক্রির অভিযোগ, আটক স্টোরকিপার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর সদর উপজেলার নশিপুর এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরকারি সারগুদাম থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া প্রায় ৩২৭ টন সার বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুদামের দায়িত্বে থাকা স্টোরকিপার মো. আকতারুল ইসলামকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নশিপুর এলাকায় বিএডিসির সরকারি সারগুদামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আকতারুল ইসলাম (৩৫) খানসামা উপজেলার আরাজি জুগিরগোপা গ্রামের আফসার আলীর ছেলে।
কোতোয়ালি থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি গুদাম থেকে অনুমোদন ছাড়া বিপুল পরিমাণ সার বিক্রির তথ্য স্থানীয় প্রশাসনের কাছে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশের একটি দল গুদামে অভিযান চালায়। এ সময় আকতারুলকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকতারুল গত জুলাই ও আগস্ট মাসের বিভিন্ন সময়ে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া গুদাম থেকে প্রায় ৩২৭ টন সার বিক্রির কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, বীরগঞ্জ উপজেলার সোহাগ হোসেন (৩৮) এবং কাহারোল উপজেলার আনসারুল ইসলাম (৪২) নামের দুই ব্যক্তির কাছে এসব সার বিক্রি করা হয়। তাঁরা বিএডিসির চুক্তিবদ্ধ ডিলার বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে সার বিক্রির ক্ষেত্রে কী ধরনের অনুমোদন প্রয়োজন ছিল, সংশ্লিষ্টদের মধ্যে আর কেউ জড়িত ছিলেন কি না এবং বিক্রি করা সারের অর্থ বা হিসাব কীভাবে সমন্বয় করা হয়েছে এসব বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।
বিএডিসি সূত্রে জানা গেছে, নশিপুর এলাকায় কাঞ্চন ও স্টিল নামে দুটি সারগুদাম রয়েছে। দুটি গুদামের মোট ধারণক্ষমতা প্রায় ১৮ হাজার টন। সেখানে এমওপি, ডিএপি ও টিএসপি সার মজুত রাখা হয়।
এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তে সরকারি সার অনুমোদন ছাড়া বিক্রির সঙ্গে আরও কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিনাজপুরে বিএডিসির গুদাম থেকে ৩২৭ টন সার বিক্রির অভিযোগ, আটক স্টোরকিপার

আপডেট সময় : ০৩:০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬