ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান বিরলে অবৈধভাবে মজুত ১,৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ৪ ব্যবসায়ীকে শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ বজ্রপাত রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএমডিএর তালগাছ রোপণ কর্মসূচি মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার নিয়োগে জালিয়াতির অভিযোগ, তদন্তে মিলেছে অসংগতি স্বাক্ষর জাল ও রেজুলেশনে গরমিল, একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই

জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৬-০ গোলে হারিয়ে গোমস্তাপুরের বড় জয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে জমজমাট আয়োজনে চলমান ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর পঞ্চম ম্যাচে নাচোল উপজেলা ফুটবল দলকে ৬-০ গোলে হারিয়ে বড় জয় পেয়েছে গোমস্তাপুর উপজেলা ফুটবল দল। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে গোমস্তাপুর উপজেলা দল। প্রতিপক্ষ নাচোল উপজেলা দল পাল্টা আক্রমণের চেষ্টা করলেও গোমস্তাপুরের দাপুটে ফুটবলের সামনে তেমন সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ৬-০ গোলের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে গোমস্তাপুর। ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য গোমস্তাপুর উপজেলা দলের ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় বাদশা মিয়াকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।ম্যাচটি উপভোগ করতে জেলা স্টেডিয়ামের গ্যালারিতে বিপুলসংখ্যক দর্শক ও ফুটবলপ্রেমীর উপস্থিতি দেখা যায়। দীর্ঘদিন পর জেলায় বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট আয়োজনকে ঘিরে তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পঞ্চম ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু, সদস্য মো. তৌফিকুল ইসলাম তোফা, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানসহ সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, চাঁপাইনবাবগঞ্জের যৌথ আয়োজনে এবং এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। আয়োজকরা জানান, জেলার ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি তরুণ প্রজন্ম, যুবক, কিশোর ও শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর ধারার খেলাধুলায় সম্পৃক্ত করাই এ টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তাদের মাঠমুখী করার উদ্যোগ অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্ট চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৬-০ গোলে হারিয়ে গোমস্তাপুরের বড় জয়

আপডেট সময় : ০৩:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬