ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‎পালংখালীতে মাদক ও চোরাচালানবিরোধী সামাজিক সংগঠন ‘প্রত্যয়’-এর ৬ সদস্যের প্রাথমিক কমিটি গঠিত। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই স্বাক্ষরে প্রকাশিত কমিটি বাতিল রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জের দুই পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০ বোতল এস্কাফ সিরাপসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন পৌরসভার রেহাইচর গ্রামে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর মহানন্দা ব্রিজ টোলঘরের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) পলাশ চন্দ্র চৌধুরী সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ৮০ বোতল এস্কাফ সিরাপসহ মো. দুলাল (২৮) ও মো. সারোয়ার জাহান ওরফে শুভ (২৩) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুলাল শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া বৈরাগীপাড়া এলাকার মো. সুলতানের ছেলে এবং সারোয়ার জাহান ওরফে শুভ একই উপজেলার সাহাপাড়া বটতলা মোড় এলাকার মো. আমির হোসেনের ছেলে। পুলিশ জানায়, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে রক্ষায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে মাদকমুক্ত জীবন উপহার দিতে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ০২:৩৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬