ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি ৫টি ইউনিয়নের পাঁচ হাজার মানুষ, বন্ধ ২৮ শিক্ষাপ্রতিষ্ঠান বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুলিশের অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ বোতল এস্কাফ সিরাপসহ আব্দুল নুর শিমুল (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। “মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ” গড়ার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টা ৫৫ মিনিটে সদর মডেল থানার এসআই (নিঃ) মো. জাহিদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় মো. শামিমের অটো গ্যারেজের পেছনের ফাঁকা জায়গা থেকে আব্দুল নুর শিমুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিমুল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বালুবাগান এলাকার ইকবাল আহম্মেদের ছেলে। অভিযানে তার হেফাজত থেকে ১০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশকে সহযোগিতা করতে এবং মাদকসংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। পুলিশ জানিয়েছে, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশের অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১

আপডেট সময় : ০২:৩৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬