ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালানোর চেষ্টা স্বামী আটক। দিনাজপুরের খানসামায় একদিনে দুই গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ: ৯০ হাজার টাকা জরিমানা বিরামপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টায় আটক-২ রাজশাহীতে হজকিন লিম্ফোমার আধুনিক চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার হিউম্যানিটি ফাইটার্স অব গোলাবাড়ি নামে নাচোলে আত্মপ্রকাশ করল স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা আব্দুল মান্নান সেন্টুর ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পদ্মার পানি বৃদ্ধিতে নারায়ণপুরে পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের কর্মকর্তারা চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা

নাচোলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৮ পরিবারে বিনামূল্যে গরু বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৮টি পরিবারের মাঝে বিনামূল্যে ৮টি গরু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সেপ্টেম্বর ) দুপুর ৩ ঘটিকায় নাচোল উপজেলার পূর্ব মির্জাপুর ও আন্দালপুর এলাকায় আয়োজিত পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব গরু উপকারভোগী পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা কসবা ইউনিয়নের সমাজসেবা অফিসার মো. সাইমুন তারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেতনা মানবিক উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন উল আলম, নাচোল উপজেলার সিনিয়র উপজেলা ব্যবস্থাপক মো. খাইরুল ইসলাম ও উপজেলা ব্যবস্থাপক মো. মাসুদ উল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেতনা মানবিক উন্নয়ন সংস্থার এরিয়া ম্যানেজার মো. এনামুল হক নাসিম। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ), ঢাকা-এর অর্থায়নে এবং চেতনা মানবিক উন্নয়ন সংস্থার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা বাস্তবায়নে এ কর্মসূচি পরিচালিত হয়।
কসবা ইউনিয়নের সমাজসেবা অফিসার সাইমুন তারেক বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পরিবারগুলোকে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। গরু পালনের মাধ্যমে উপকারভোগীরা ভবিষ্যতে আয় করতে পারবেন এবং ধীরে ধীরে তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে।
তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি পরিবারগুলোর মধ্যে স্বাবলম্বিতা ও আত্মনির্ভরশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাচোল উপজেলা ব্যবস্থাপক মাসুদ উল আলম বলেন, “বিএনএফের অর্থায়নে এবং মানবিক উন্নয়ন সংস্থা চেতনার বাস্তবায়নে নাচোল উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৮টি পরিবারের মাঝে বিনামূল্যে গরু বিতরণ করা হচ্ছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পিছিয়ে পড়া ও অসহায় পরিবারগুলোর জীবনমান উন্নয়ন এবং তাদের আয়বর্ধক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা। একটি গরু শুধু একটি পরিবারের সম্পদ নয়; সঠিকভাবে লালন-পালন করলে এটি ওই পরিবারের নিয়মিত আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হতে পারে। গরু পালন ও বাছুর উৎপাদনের মাধ্যমে পরিবারগুলো ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে। সিনিয়র উপজেলা ব্যবস্থাপক মো. খাইরুল ইসলাম বলেন, উপকারভোগীরা গরুগুলো যথাযথভাবে পরিচর্যা করবেন এবং এর মাধ্যমে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাবেন। চেতনা মানবিক উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও স্থানীয় প্রশাসন, সহযোগী প্রতিষ্ঠান ও দাতা সংস্থার সহযোগিতায় আমরা নাচোলের পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই। আমি এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত বিএনএফ, চেতনা মানবিক উন্নয়ন সংস্থার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। একই সঙ্গে উপকারভোগী পরিবারগুলোর প্রতি আহ্বান থাকবে—এই সম্পদকে কাজে লাগিয়ে আপনারা নিজেদের পরিবারকে স্বাবলম্বী করে তুলুন এবং ধীরে ধীরে অর্থনৈতিকভাবে এগিয়ে যান।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাচোলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৮ পরিবারে বিনামূল্যে গরু বিতরণ

আপডেট সময় : ১২:০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬