ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান বিরলে অবৈধভাবে মজুত ১,৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ৪ ব্যবসায়ীকে শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ বজ্রপাত রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিএমডিএর তালগাছ রোপণ কর্মসূচি মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, কনস্টেবল প্রত্যাহার নিয়োগে জালিয়াতির অভিযোগ, তদন্তে মিলেছে অসংগতি স্বাক্ষর জাল ও রেজুলেশনে গরমিল, একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইন-ইয়াবাসহ ৩ জন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৩৪ পুরিয়া হেরোইন, চার পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ১০৭ টাকা জব্দসহ তিনজনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। গত সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে ভোলাহাট উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের চাঁনশিকারী গ্রামের হাউসপুর জামে মসজিদসংলগ্ন আমবাগানে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২০০/এমপি থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় মাদকসহ তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ভোলাহাট উপজেলার চাঁনশিকারী গ্রামের মো. শরিফুল ইসলাম মোশারফ (৩২), আলালপুর গ্রামের আশরাফুল হক সানাউল (৩৩) এবং চাঁনশিকারী গ্রামের মো. আমির (২৬)। বিজিবির দাবি, আটক ব্যক্তিরা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তারা ভারত থেকে চোরাচালানের মাধ্যমে হেরোইন ও ইয়াবা এনে স্থানীয়ভাবে বিক্রি করে আসছিলেন। আটক তিনজনের বিরুদ্ধে জব্দকৃত মাদকদ্রব্যসহ আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। একই সঙ্গে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইন-ইয়াবাসহ ৩ জন আটক

আপডেট সময় : ১২:০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬