ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালানোর চেষ্টা স্বামী আটক। দিনাজপুরের খানসামায় একদিনে দুই গুদামে অভিযান, ৬৫৭ বস্তা সার জব্দ: ৯০ হাজার টাকা জরিমানা বিরামপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টায় আটক-২ রাজশাহীতে হজকিন লিম্ফোমার আধুনিক চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার হিউম্যানিটি ফাইটার্স অব গোলাবাড়ি নামে নাচোলে আত্মপ্রকাশ করল স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা আব্দুল মান্নান সেন্টুর ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পদ্মার পানি বৃদ্ধিতে নারায়ণপুরে পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের কর্মকর্তারা চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা

চ্যারিটি ব্লাড ইউনিটের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের উদ্যোগে এবং ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হাসপাতালের সহযোগিতায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফুলকুঁড়ি ইসলামিক একাডেমি প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রতিষ্ঠানের প্রায় ৪০০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আহাদ বিশ্বাস, চ্যারিটি ব্লাড ইউনিটের সভাপতি ওয়ালিদ হাসান মাইনুল, উপদেষ্টা মো. জমশেদ আলীসহ সংগঠনটির সদস্যবৃন্দ।

চ্যারিটি ব্লাড ইউনিটের সদস্যরা শিক্ষার্থীদের রক্তের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। বিনামূল্যে রক্তের গ্রুপ জানার সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে কর্মসূচিকে ঘিরে আগ্রহ দেখা যায়।

আয়োজকরা জানান, রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি প্রয়োজনে দ্রুত রক্তের ব্যবস্থা করা সহজ হয়। বিশেষ করে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যতে প্রয়োজনের সময় রক্তদাতা খুঁজে পেতে সহায়তা করবে এ ধরনের উদ্যোগ।

চ্যারিটি ব্লাড ইউনিটের সদস্যরা বলেন, মানবিক সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ রক্তদান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চ্যারিটি ব্লাড ইউনিটের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়

আপডেট সময় : ১২:১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬