দেবীনগরের শ্রীমতী পায়েল কুমারী ব্রেন টিউমারে আক্রান্ত থেকে বাঁচতে আকুতি,
- আপডেট সময় : ০৬:২০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

শাহীন আকতার চাঁপাইনবাবগঞ্জ
সদর চাঁপাইনবাবগঞ্জ দেবীনগরের শ্রীমতী পায়েল কুমারী (৯) ব্রেন টিউমারে আক্রান্ত থেকে বাঁচতে চাই । দেবীনগর ইউনিয়নের ৯ বছরের পায়েল ব্রেন টিউমারে আক্রান্ত থেকে বাঁচতে আকুতি মানুষের সাহায্যের পাশাপাশি সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছে। শ্রীমতি পায়েল কুমারীর বাবা শ্রী সুনীল কর্মকার ও মাতা শ্রী সুমিত্রা রানী বলেন এক বছর আগে মাথায় হালকা ব্যথা হলে ডাক্তারের শরণাপন্ন হই, এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ডাক্তাদের প্রেসক্রিপশনে ওষুধ খাওয়া শুরু করি। শ্রীমতি পায়েল কুমারীর বাবা একজন কর্মকার হওয়ায় ভালো চিকিৎসা করতে না পেরে মাঝে মাঝে মাথা ব্যথা করলে গ্রামের ডাক্তারদের কাছে চিকিৎসা গ্রহণ করেন। মাথা ব্যথা করলে সময়ে ওষুধ খেলে মাথা ব্যথা কমে যায়,এভাবে প্রায় আট নয় মাস যাবত মাথা ব্যথা করে,যখন তীব্র ব্যথা শুরু হয়েছে রাজশাহীতে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ ও পরীক্ষা-নিরীক্ষার জানতে পারে যে ব্রেন টিউমার আক্রান্ত এবং ঢাকায় অথবা ইন্ডিয়াতে এটা অপারেশন করা লাগবে দ্রুত বা অল্প সময়ের ভিতর অপারেশন না হলে মারাত্মকভাবে বাস্ট হয়ে যেতে পারে, দ্রুত চিকিৎসা করার জন্য দরকার আনুমানিক ৮ থেকে ১০ লক্ষ টাকা।
এ অবস্থায় শ্রীমতি পায়েল কুমারীর বাবা শ্রী সুনীল কর্মকার বলছেন এত টাকা আমি কিভাবে সংগ্রহ করবো এবং আমার মেয়েকে কিভাবে বাঁচাবো এজন্য তিনি বিচলিত হয়ে পড়েছেন। তিনি বলেন আমার মেয়েকে বাঁচাতে হলে এখন মানুষের সাহায্য ছাড়া আমার কোন উপায় নেই, তাই আমি সরকার ও সাধারণ মানুষের কাছে আমার চাওয়া আমার মেয়েকে বাজাতে আপনারা এগিয়ে আসুন সাহায্য করুন।
***যোগাযোগের ঠিকানা ***
শ্রী সুনীল কর্মকার
আব্দুর রহমানের টোলা,
দেবীনগর, সদর চাঁপাইনবাবগঞ্জ
মোবাইল নং-বিকাশ/পার্সোনাল
01742017583
