ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা আব্দুল মান্নান সেন্টুর ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পদ্মার পানি বৃদ্ধিতে নারায়ণপুরে পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের কর্মকর্তারা চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা দিনাজপুর জেলা জামাতের আহলে হাদীসের কাউন্সিল অধিবেশন ও নতুন কমিটি গঠিত চাঁপাইনবাবগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৩ গাঁজা সেবনের অপরাধে দুজনের কারাদণ্ড ও অর্থদণ্ড চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দাদী কর্তৃক এক শিশুকে হত্যার চেষ্টা, বাবা আটক, এলাকায় চাঞ্চল্য চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে ০১ জন আসামীসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: মোঃ মাহমুদুল হাসান

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানে,চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র দায়িত্বপূর্ণ শিবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক ০২টি অভিযান চালিয়ে ১২৬ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় (Eskuf) সিরাপ এবং ০১টি মোটর সাইকেলসহ ০১ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিজিবি’র গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান ০২টি পরিচালিত হয়। প্রথম অভিযানে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপিতে কর্মরত নায়েক মোঃ রায়হানুল হক এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ভেহিক্যাল স্ক্যানার এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল ০১ জন আসামী পিরোজপুর গ্রামের তোজাম্মেল এর ছেলে মোঃ মামুন মিয়া (২৫) কে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ, এবং ০১টি মোটর সাইকেলসহ (Pulsar 150 cc) আটক করতে সক্ষম হয়।

এরপর দ্বিতীয় অভিযানটিতে চৌকা বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৭/২-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামস্থ ঘেরার মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ৯১ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ আটক করতে সক্ষম হয়।

উল্লিখিত, ০২টি অভিযানে আটককৃত Eskuf সিরাপ ও মোটর সাইকেলের সর্বমোট সিজার মূল্য-২,৫০,৪০০/- টাকা। অভিযান ০২টিতে আটককৃত আসামীসহ জব্দকৃত নেশাজাতীয় সিরাপ ও মোটর সাইকেলের বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলমান।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে ০১ জন আসামীসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

আপডেট সময় : ১০:২৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬