রহনপুরে মাদক নির্মূল কমিটির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
- আপডেট সময় : ০৩:০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

মো:সামিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে মাদক, ছিনতাই ও অনৈতিক কর্মকাণ্ড নির্মূলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় রহনপুর আম আড়ৎদার সমবায় সমিতির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মাদক, ছিনতাই ও অনৈতিক কর্মকাণ্ড নির্মূল কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিনের সভাপতিত্বে সভায় মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন রহনপুর আম সমবায় সমিতির সভাপতি শামীম রেজা, সহসভাপতি শামসুল হক, আম আড়তদার বহুমুখী সমিতির সভাপতি আকবর হোসেন, আম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান বাবু এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধি হাবিবুর রহমান হবি। এছাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান রুবেল, সদস্য শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন রনি, আল মামুন বিশ্বাস, নুরুজ্জামান, শহিদুল ইসলাম ও এমরান আলী বাবু উপস্থিত ছিলেন। রহনপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল ও সদস্য জুলকার নাইন, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর ইসলাম ও সহসভাপতি এরসাদ আলী, উপজেলা স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ এবং স্মার্ট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামিরুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক, ছিনতাই ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী, শ্রমিক, সাংবাদিক ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভায় রহনপুরকে মাদক ও অপরাধমুক্ত করতে ভবিষ্যতে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
