ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা আব্দুল মান্নান সেন্টুর ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত গোমস্তাপুরে  বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পদ্মার পানি বৃদ্ধিতে নারায়ণপুরে পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের কর্মকর্তারা চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা দিনাজপুর জেলা জামাতের আহলে হাদীসের কাউন্সিল অধিবেশন ও নতুন কমিটি গঠিত চাঁপাইনবাবগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৩ গাঁজা সেবনের অপরাধে দুজনের কারাদণ্ড ও অর্থদণ্ড চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দাদী কর্তৃক এক শিশুকে হত্যার চেষ্টা, বাবা আটক, এলাকায় চাঞ্চল্য চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দাদী কর্তৃক এক শিশুকে হত্যার চেষ্টা, বাবা আটক, এলাকায় চাঞ্চল্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ রবিউল ইসলাম
ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক শিশুকে হাত-পা বেঁধে বস্তাবন্দী করে বিলে ডুবিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তার আপন দাদীর বিরুদ্ধে। ৯ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলার ৩ নং দাইপুকুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কাশিয়াবাড়ি মোল্লাপাড়া গ্রামে এই লোমহর্ষক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিয়াবাড়ি মোল্লাপাড়া গ্রামের সিয়াম আলীর ৩ বছরের শিশু পুত্র আইয়ান( ৩ )-কে বেলা আনুমানিক ৫’০০টার দিকে কলমুগাড়া বিলের ব্রিজের নিচে নিয়ে যান তার দাদী সেমিয়ারা বেগম। সেখানে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটিকে বস্তায় পুরে কচুরিপানার নিচে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে দাদী সেমিয়ারা। ঐ সময় বিলের ধারে কয়েকজন রাখাল গরু চরাচ্ছিল। ঘটনাটি সন্দেহজনক মনে হলে রাখালেরা দ্রুত খালের দিকে এগিয়ে যায় এবং ভাসমান বস্তাটি থেকে জীবিত অবস্থায় শিশু আইয়ানকে উদ্ধার করে।
পরবর্তীতে উপস্থিত রাখালেরা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে নিজেদের হেফাজতে নেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ শিশুটির বাবা সিয়াম আলীকে আটক করে থানায় নিয়ে যান।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঠিক কী কারণে আপন দাদী এই নির্মম ঘটনা ঘটাতে চেয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দাদী কর্তৃক এক শিশুকে হত্যার চেষ্টা, বাবা আটক, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ০২:৩৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬