পালংখালীতে মাদক ও চোরাচালানবিরোধী সামাজিক সংগঠন ‘প্রত্যয়’-এর ৬ সদস্যের প্রাথমিক কমিটি গঠিত।
- আপডেট সময় : ১২:৩৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

মোঃ হারুন অর রশিদ – উখিয়া প্রতিনিধি (কক্সবাজার)।
কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তসংলগ্ন পালংখালী ইউনিয়নকে মাদক, যুবসমাজের অবক্ষয় এবং চোরাকারবারিমুক্ত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে সামাজিক সংগঠন ‘প্রত্যয়’। “সচেতন সমাজ, সুস্থ প্রজন্ম, নিরাপদ পালংখালী” এই স্লোগানকে সামনে রেখে স্থানীয় যুবসমাজ ও সচেতন নাগরিকদের সমন্বয়ে একটি সুদৃঢ় সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
১৪ সেপ্টেম্বর (সোমবার) প্রাথমিক সদস্যদের মতামতের ভিত্তি লক্ষ্য করে সংগঠনটির কার্যক্রম গতিশীল করতে ৬ সদস্যবিশিষ্ট একটি প্রাথমিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
প্রাথমিক কমিটির সদস্যবৃন্দরা হলেন-সভাপতি- মুহাম্মদ ফায়েজ, সহ-সভাপতি-বেলাল উদ্দিন,সাধারণ সম্পাদক – আশেক এলাহি রুবেল,যুগ্ম সাধারণ সম্পাদক – জিয়াউল হক হৃদয়,কর্ম পরিকল্পনা সম্পাদক – মোহাম্মদ আবু তাহের,সংগঠক -লুৎফুর রহমান।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, পালংখালী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও তৃণমূল পর্যায়ে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধাই তাদের মূল উদ্দেশ্য। আগামী ৩০ দিনের মধ্যে একটি শক্তিশালী ও সুসংগঠিত ‘পূর্ণাঙ্গ কমিটি’ ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উক্ত পূর্ণাঙ্গ কমিটিতে অন্তর্ভুক্ত হতে আগ্রহী পালংখালী ইউনিয়নের সৎ, অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ও সমাজসেবায় উৎসর্গীকৃত তরুণ-যুবকদের আগামী ৩০ দিনের মধ্যে দায়িত্বপ্রাপ্ত সংগঠক লুৎফুর রহমানের নিকট সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
