ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরেন্দ্র অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে বিএমডিএ’র মহতি উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা দিনাজপুর বিসিকে ২২৫ কোটি টাকার বিনিয়োগেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা দিনাজপুরে বজ্রপাত নিরোধনে তালগাছের চারা রোপন শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‎পালংখালীতে মাদক ও চোরাচালানবিরোধী সামাজিক সংগঠন ‘প্রত্যয়’-এর ৬ সদস্যের প্রাথমিক কমিটি গঠিত। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই স্বাক্ষরে প্রকাশিত কমিটি বাতিল রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জের দুই পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোনসহ মিলন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, সিপিসি-১। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে শিবগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ী এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। র‍্যাব জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল কাশিয়াবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় জনৈক মো. বাইরুল ইসলামের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মাদক ব্যবসায়ী মো. মিলনকে গ্রেপ্তার করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোবারকপুর গ্রামের জামাল উদ্দিন ও মিনারা বেগমের ছেলে। গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক কারবারে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।
র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিবগঞ্জে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৩৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬