সংবাদ শিরোনাম ::
গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী এলাকায় ট্রেনের নিচে পড়ে আব্দুল সামাদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার শিমুলতাড়ী রেলগেটের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল সামাদ গাইবান্ধা সদর উপজেলার ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবুদখালী গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে কিছুদিন ধরে তিনি মানসিকভাবে অশান্তিতে ছিলেন।
এরই মধ্যে ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়।
ঘটনার পর রেলওয়ে সংশ্লিষ্টরা মরদেহ
উদ্ধার করে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে নিয়ে যান।
পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
