গোমস্তাপুরে বিভিন্ন জলাশয়ে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত
- আপডেট সময় : ০৫:১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

মো:সামিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সরকারি ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন জলাশয়ে ২৮৫ দশমিক ৭১ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকালে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্তের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুরে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্চয় কুমার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল হামিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর প্রামাণিক, আনসার-ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সংশ্লিষ্টরা জানান, সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তের ফলে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।
