ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ব্যবসা বিভিন্ন অপকর্মকাণ্ডের প্রতিবাদ করায় যুবদলের নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি, ফয়সাল সম্পাদক নির্বাচিত পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীনকে সম্মাননা ক্রেস্ট প্রদান চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন নাচোলে লাইসেন্সবিহীন গোডাউনে ১৫ ব্যারেল ডিজেল, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে বিভিন্ন জলাশয়ে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১টি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি, ফয়সাল সম্পাদক নির্বাচিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটিতে দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি গোলাম মোস্তফা মন্টু সভাপতি এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি ও চাঁপাই লাইভের নির্বাহী সম্পাদক ফয়সাল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের কণ্ঠভোটে তারা নির্বাচিত হন। নতুন কমিটিতে দৈনিক দিনকালের মনিরুল ইসলাম বাদল সহ-সভাপতি, ডিবিসি নিউজের জহুরুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক এবং আলোকিত গৌড়ের সম্পাদক মো. আব্দুল্লাহ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দীন, নয়া দিগন্তের মো. মিজানুর রহমান কুটু, চাঁপাই লাইভের সম্পাদক মাহবুবুর রহমান মিন্টু এবং আমার সংবাদের আজিজুর রহমান শিশির নির্বাচিত হয়েছেন। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা মন্টু দশমবারের মতো সভাপতি নির্বাচিত হলেন। অন্যদিকে তরুণ সাংবাদিক ফয়সাল মাহমুদ দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন। নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। নির্বাচিত হওয়ার পর এক যৌথ বিবৃতিতে সভাপতি গোলাম মোস্তফা মন্টু ও সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ বলেন, চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকতায় সুষ্ঠু ধারা ফিরিয়ে আনতে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি প্রেসক্লাবের ঐতিহ্য ও ভাবমূর্তি সমুন্নত রাখতে তারা কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি, ফয়সাল সম্পাদক নির্বাচিত

আপডেট সময় : ০১:৩৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬