ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক ব্যবসা বিভিন্ন অপকর্মকাণ্ডের প্রতিবাদ করায় যুবদলের নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি, ফয়সাল সম্পাদক নির্বাচিত পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৈনিক জনতার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীনকে সম্মাননা ক্রেস্ট প্রদান চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন নাচোলে লাইসেন্সবিহীন গোডাউনে ১৫ ব্যারেল ডিজেল, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোমস্তাপুরে বিভিন্ন জলাশয়ে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১টি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
​রঘুনাথপুর মোহাম্মদ আলী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানটিকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব মো: নাজমুল হুদা, অফিসার ইন-চার্জ (চলতি দায়িত্ব), সদর থানা পুলিশ, গাইবান্ধা।

​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আব্দুল মোত্তালেব খন্দকার, প্রধান শিক্ষক, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: জুলফিকার রহমান, চেয়ারম্যান, ৫নং বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ।

​উক্ত ফুটবল টুর্নামেন্টটি আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন ৫নং বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জনাব মো: ময়নুল ইসলাম মন্ডল উজ্জ্বল। টুর্নামেন্টটি পরিচালনায় ছিলেন ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট, ৫নং বল্লমঝাড় ইউনিয়ন’-এর পরিচালক জনাব মো: আমিনুল ইসলাম।

​উদ্বোধনী বক্তব্যে অতিথিরা উল্লেখ করেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখা, শারীরিক গঠন এবং সামাজিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই। স্থানীয় যুব সমাজকে এ ধরনের সুন্দর টুর্নামেন্ট আয়োজন করার জন্য সাধুবাদ জানানো হয়। উদ্বোধনী খেলায় বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করছেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

আপডেট সময় : ০১:৪১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬