ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরে শিশু হত্যা, মামলা না নেয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত নাচোলে এসআরবির অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন-পৌরসভার বিশেষ অভিযান শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ মাদক ব্যবসা বিভিন্ন অপকর্মকাণ্ডের প্রতিবাদ করায় যুবদলের নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

নাচোলে এসআরবির অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৬ গ্রাম কথিত হেরোইনসহ মোঃ আব্দুল আলীম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটে নাচোল থানাধীন ইসলামপুর খইন্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল আলীম ইসলামপুর খইন্দাপাড়া এলাকার মৃত আয়েশ উদ্দিনের ছেলে। অভিযানে তার হেফাজত থেকে ৪৬ গ্রাম কথিত হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়েছে। এসআরবি-৫, সিপিসি-১-এর একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এসআরবি প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে আসছে বলে জানানো হয়েছে। পরে গ্রেপ্তার আসামি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাচোল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাচোলে এসআরবির অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০১:১৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬